গ্যাস ও চালের মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে নির্বাচনে: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৮, ২০:০৯আপডেট : ১৩ জুন ২০১৮, ২০:১২

খেলাফত মজলিস গ্যাস ও চালের মূল্যবৃদ্ধির প্রভাব জাতীয় সংসদ নির্বাচনে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। বুধবার (১৩ জুন) এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘গ্যাসের দাম ১৪৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব অযৌক্তিকভাবে করা হয়েছে। এতে উৎপাদনে ব্যয় বাড়বে। এই মূল্যবৃদ্ধির প্রভাব জনগণের ওপর পড়বে। ফলে জনজীবন বিপর্যস্ত হবে।’
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আরও বলেন, ‘দেশে ধানের বাম্পার ফলন ও পর্যাপ্ত পরিমাণ চাল মজুদ রয়েছে। এরপরও বাজেটে চাল আমদানির ওপর ২৮ শতাংশ আমদানি কর আরোপ করার অজুহাতে মিল মালিকরা সিন্ডিকেট তৈরি করে ইতোমধ্যে চালের দাম কেজিতে চার-পাঁচ টাকা বৃদ্ধি করেছে। কর আরোপকে কেন্দ্র করে মিল মালিকরা ঈদের পর চালের মূল্য আরও বাড়ানোর পাঁয়তারা করছে বলে আড়ৎদাররা আগাম ইঙ্গিত দিয়েছেন। এভাবে মূল্যবৃদ্ধির কারণে জনজীবন বিপর্যস্ত হলে এর প্রভাব পড়বে আগামী নির্বাচনে।’
গ্যাস ও তেলের মূল্য যে প্রক্রিয়ায়ই বৃদ্ধি করা হোক না কেন, এর প্রান্তিক প্রভাব সাধারণ জনগণের ওপর বর্তাবে বলে মন্তব্য বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিবের। তার মন্তব্য, এই মূল্যবৃদ্ধি কোনোভাবেই কাম্য হতে পারে না। তিনি বলেন, ‘গ্যাস ও চালের মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরতে হবে সরকারকে। এ নিয়ে সরকার কোনও পদক্ষেপ না নিলে ঈদের পর রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হতে পারে।’

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের