সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি বি. চৌধুরীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৮, ১৭:৫৭আপডেট : ১৬ জুন ২০১৮, ১৮:০৮

ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বি . চৌধুরী আবারও তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ‘একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের স্বার্থে  সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার অথবা সব দলের সম্মতিক্রমে স্বীকৃত জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। এটা জনগণের মৌলিক দাবি। শনিবার দুপুরে কুড়িল বিশ্বরোডে বিকল্পধারার কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বি. চৌধুরী বলেন, ‘সরকার যদি সত্যিকারের নির্বাচন করতে চায়, তাহলে  তত্ত্বাবধায়ক সরকার বা জাতীয় সরকারের কোনও বিকল্প নেই।’ তিনি  আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন উঠলেই এই সরকারের মন্ত্রীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নেই। কিন্তু তারা তো এটাও জানেন যে, সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন এই সরকার ব্যবস্থা আবার পুনর্বহাল করা যায়।’

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘আমি যখন সংসদে উপনেতা ছিলাম, ওই সময় ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর একরাতে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করিয়েছিলাম। এরপর মাত্র ৪ মাসের মধ্যে নতুন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করেছিলাম। ওই নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। তাহলে আওয়ামী লীগ কেন সংবিধান সংশোধন করে আগামী একমাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার বা জাতীয় সরকার গঠন করতে পারবেন না?’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিকল্পধারার কেন্দ্রীয় নেতা মো. ইউসুফ, ব্যারিস্টার ওমর ফারুক, হাফিজুর রহমান ঝান্টু প্রমুখ।

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে