নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হবে: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৮, ১৭:০৬আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ১৭:০৭



চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বর্তমান সংসদের প্রতি মানুষের কোনও আস্থা নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙে দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন সরকার গঠন করতে।’ সোমবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
রেজাউল করীম বলেন, ‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, তা বিগত নির্বাচনগুলোয় প্রমাণ মিলেছে। বিগত পৌরসভা, সিটি ও ইউপি নির্বাচনগুলোতে ভয়াবহ ভোট ডাকাতি, কেন্দ্র দখল, কারচুপি ও ভয়াবহ অনিয়মের দৃশ্য দেশবাসী বিস্ময়ের সঙ্গে লক্ষ করেছে।’
চরমোনাই পীর আরও বলেন, ‘বর্তমান সংসদ বহাল রেখে নির্বাচন হলে সে নির্বাচন কখনোই প্রভাবমুক্ত ও গ্রহণযোগ্য হবে না। নির্বাচনে সব দলের সমান সুযোগ সৃষ্টি করতে হলে বর্তমান সংসদ সদস্যদের অবশ্যই ক্ষমতাহীন করতে হবে। বর্তমান নির্বাচন কমিশন স্থানীয় সরকারের নির্বাচন যারা সুষ্ঠু করতে পারেনি, তারা জাতীয় নির্বাচনও করতে পারবে না। ফলে নির্বাচন কমিশনের পুনর্গঠন করতে হবে। নির্বাচনকালীন সরকার গঠনে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে।’

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী