মেরুদণ্ডহীন কমিশনের মাধ্যমে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: হেমায়েত উদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২০

কর্মশালায় বক্তব্য রাখছেন এটিএম হেমায়েত উদ্দিন মেরুদণ্ডহীন কমিশনের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন। শুক্রবার (২১ সেপ্টেম্বর) দলটির ঢাকা মহানগর দক্ষিণের নির্বাচন পরিচালনা কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

এটিএম হেমায়েত উদ্দিন বলেন, ‘সকল রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ মহলের মতামত উপেক্ষা করে নির্বাচন কমিশন একাদশ জাতীয় নির্বাচনে বিতর্কিত ইভিএম বা ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের ষড়যন্ত্র করছে। একনেকের সভায় ৩ হাজার ৮২৯ কোটি টাকা ইভিএম-এর জন্য অনুমোদন দেয়ায় প্রমাণিত হয়েছে নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে।’

তিনি অভিযোগ করেন, ‘বর্তমান নির্বাচন কমিশন বিগত নির্বাচনগুলোতে প্রমাণ করেছে তারা ভোট ছিনতাইকারীদের পাহারাদার এবং মেরুদণ্ডহীন। অতএব তাদের পক্ষে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।’

নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব আমিনুল ইসলাম, আব্দুর রহমান, আলতাফ হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, আব্দুল আউয়াল, নুরুজ্জামান সরকার প্রমুখ।

/সিএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী