আকাশের ঠিকানায় লেখা চিঠি সরকারের কাছে পৌঁছবে না: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৮, ১৯:০২আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৯:৫৮

জাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি’র রবিবারের জনসভা থেকে দেওয়া সাত দফা দাবির কঠোর সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘দীর্ঘ দশ বছর ধরে নির্দলীয় সরকারের কোনও নির্দিষ্ট কাঠামো না দিয়ে নির্বাচনের দু’দিন আগে নির্দলীয় সরকারের দাবি তোলা আসলে হাওয়ায় ভাসানো কথা। আকাশের ঠিকানায় লেখা চিঠি জনগণ বা সরকারের কাছে পৌঁছবে না।’ সোমবার (১ অক্টোবর) রাজধানীর মিরপুরে জাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র ও নির্বাচনকে জিম্মি করে সাজাপ্রাপ্ত খালেদা জিয়াসহ জঙ্গি, রাজাকার, আগুনসন্ত্রাসীদের মুক্তির দর কষাকষির সালিশ বৈঠক হবে না।’ তিনি বলেন, ‘বিএনপি’র দণ্ডিত অপরাধীদের মুক্তি আর নির্দলীয় সরকারের দাবি আসলে নির্বাচন বানচালেরই পাঁয়তারা। আর বিএনপি’র নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অর্থই হচ্ছে নাশকতা-অন্তর্ঘাতের শঙ্কা। জনগণ ও সরকারকে ঐক্যবদ্ধভাবে তা রুখে দিতে হবে।’

জাসদের স্থায়ী কমিটির সদস্য নূরুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাসদ নেতা নাদের চৌধুরী, শফিউদ্দিন মোল্লা, মাইনুল রহমান, নূরুন্নবী, মীর্জা আনোয়ার প্রমুখ।  

এ সময় জাসদের মাসব্যাপী জনসভা ও সমাবেশের ঘোষণার পাশাপশি ঢাকা ১৫ আসন থেকে ১৪ দলীয় প্রার্থী হিসেবে জাসদ নেতা নূরুল আখতারের নাম প্রস্তাব করেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী