মানুষের শক্তির কাছে শয়তান পরাজিত হবে: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৮, ২১:২৬আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ২১:২৯

মতবিনিময় সভায় রাশেদ খান মেনন মানুষের শক্তির কাছে শয়তান পরাজিত হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘বিএনপি নেতারা বলেছেন- তারা শয়তানের সঙ্গেও হাত মেলাতে প্রস্তুত। কিন্তু, বিএনপি এটা জেনে রাখুক যে; মানুষের শক্তির কাছে শয়তান পরাজিত হবেই।’

শনিবার (৬ অক্টোবর) বিকালে রাজধানীর আরামবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এক মতবিনিময় সভায়  তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এই মতবিনিময়ের আয়োজন করে।

রাশেদ খান মেনন বলেন, ‘দেশের জনগণ এখন অনেক ভালো আছে। জনগণ গত দশ বছরের উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে চায়। দেশকে পুনরায় বিএনপি-জায়ামাত জোটের দুর্নীতি-দুঃশাসনের সময়ে ফিরিয়ে নিতে চায় না। বিএনপি এটা বোঝে বলেই নির্বাচনে না এসে ভিন্নভাবে তাদের স্বার্থ হাসিল করতে চায়।’

বিএনপির বারবার আন্দোলনের ডাক দেওয়া প্রসঙ্গে রাশেদ খান মেনন আরও বলেন, ‘তফসিলও ঘোষিত হবে, নির্বাচনও হবে; কিন্তু বিএনপির আন্দোলন মাঠে নামবে না। আগামী এক মাসে তারা পরিস্থিতির যে পরিবর্তনের কথা বলছে, তাও হবে না। বিএনপির উচিৎ হবে, জাতীয় ঐক্যের নামে নামিদামি জনবিচ্ছিন্ন নেতাদের পেছনে না ঘুরে; নির্বাচনের প্রস্তুতি নেওয়া। জনগণ যদি তাদের সমর্থন করে তাহলে নির্বাচনের রায়েই তা বোঝা যাবে।’

ঢাকা মহানগর দক্ষিণ ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আবদুর রহিম, সংরক্ষিত এমপি শিরীন নঈম পুলক, মহানগর আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক কামাল চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদার, মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম বাবুল প্রমুখ।

/সিএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের