আগামীকাল মঙ্গলবার (৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ডেকেছে কামরুল হাসান নাসিমের নেতৃত্বাধীন ‘আসল বিএনপি’। দুপুর ১২টায় একটি পথসমাবেশ করার সিদ্ধান্তের কথা জানান উদ্যোগের সংকটকালীন সদস্য আবদুল মান্নান।
সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বিএনপি পুনর্গঠন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যু ছাড়াও এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা হবে।








