বা‌ংলাদেশ খেলাফত মজলিসের আমির হাবীবুর রহমান আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৮, ১১:২১আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১১:৫২

খেলাফত মজলিসের আমির হাবীবুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হাবীবুর রহমান বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সিলেটের ঐতিহ্যবাহী জামিআ মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। দলের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ হারুনুর রশীদ ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে হাবীবুর রহমানের জানাজা শেষে জামেয়া মাদানীয়া কাজিরবাজার মাদ্রাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

এদিকে হাবীবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাঈল ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

সম্মিলিত জাতীয় জোটের অন্যতম শরীক দল বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।

এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তারা।

শোকবার্তায় তারা বলেন, হাবীবুর রহমানের মৃত্যুতে জাতি একজন জ্ঞানবান আলেমকে হারালো। তার মৃত্যুতে দেশের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনীতির নেতৃত্বে অপূরণীয় ক্ষতি হয়েছে।

/সিএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম