‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরিতে কমিশনের পদক্ষেপ নেই: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৮, ২৩:২২আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২৩:২৬

খেলাফত মজলিস সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরিতে কমিশনের কোনও পদক্ষেপ নেই বলে অভিযোগ করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি।’

সোমবার (১৯ নভেম্বর) বিকালে সংগঠনের বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘তফসিল ঘোষনার পরেও বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে, মামলা-মোকদ্দমা থেমে নেই। প্রশাসন সরকারি দলের পক্ষে তৎপরতা অব্যাহত রেখেছে। সরকারের বিভিন্ন এজেন্সির লোকেরা প্রার্থীদের বায়োডাটা সংগ্রহের নামে মাঠে ভীতি ছড়াচ্ছে। কিন্তু সরকার যতই ফন্দি-ফিকির করুক না কেন তাতে শেষ রক্ষা হবে না। জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারলে নির্বাচনে ক্ষমতাসীনদের চরম ভরাডুবি হবে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খেলাফত মজলিসের প্রার্থীদের সাক্ষাৎকার আরও দুই দিন চলবে। মনোনয়ন বোর্ডের পক্ষ থেকে বাছাইকৃত প্রার্থীদের তালিকা আমিরে মজলিসের নিকট পেশ করা হবে।

/সিএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে