যত গ্রেফতার হোক লড়াই চালিয়ে যেতে হবে: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৮, ১৫:৩৬আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৬:১৬

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না যত গ্রেফতার, ধরপাকড়ই হোক না কেন, লড়াই চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ‘আমি লড়াই ছাড়া কোনও বিকল্প দেখি না। কিন্তু লড়াইটা করবেন কী করে? নেতাকর্মীদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে স্বৈরাচারী সরকার। তবু লড়াই চালিয়ে যেতে হবে।’ শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আদর্শ নাগরিক আন্দোলন আয়োজিত ‘গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রয়োজন লেভেল প্লেয়িং ফিল্ড এবং নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক জাতীয় সেমিনারে মান্না এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমার আসনে তেমন কেউ নেই। আমি সাবেক আওয়ামী লীগ নেতা, তাই বগুড়ার স্থানীয় আওয়ামী লীগও আমার বিরুদ্ধে যাওয়ার সাহস পায়নি। পুলিশ দমাতে চেয়েও ব্যর্থ হয়েছে।’

মান্না বলেন, ‘আমার পাশে বসে আছেন মওদুদ ভাই। নির্বাচনে তার আসনে লড়াই করবেন ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে। এই ওবায়দুল কাদের সাহেব কাউকে বন্দি রেখেও কবিতার মতো গুছিয়ে মিথ্যা কথা বলেন। তবে স্থানীয় জনগণ একটা কথা বলে, একবার সুযোগ পেলে আওয়ামী লীগকে দেখে নেবো।’

এবারের নির্বাচন পরিস্থিতি অন্যরকম উল্লেখ করে মান্না আরও বলেন, ‘এবার সবাইকে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এক হয়ে লড়তে হবে। আমাদের ১০০ জনকে গ্রেফতার করলে এক লাখ কর্মীকে তার জবাব দিতে হবে।’

‘হাসিনা: অ্যা ডটার্স টেল’ প্রামাণ্যচিত্রের কথা উল্লেখ করে মান্না বলেন, ‘আপনারা একজনকে নিয়ে সিনেমা বানাচ্ছেন। কিন্তু জিয়াকে নিয়ে একটা বানিয়ে দেখেন, গ্রাম থেকে শহরে তোলপাড় হয়ে যাবে। মানুষের ঢল নামবে সেই সিনেমা দেখার জন্য।’

জাতীয় মানবাধিকার আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

/এইচএন/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
সর্বশেষ খবর
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’