নির্বাচন কমিশন দলভেদে আচরণবিধি পাল্টাচ্ছে: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৮, ২১:৫৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২২:০৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, নির্বাচন কমিশন একপেশে নীতিতে চলছে। দলভেদে তারা আচরণবিধি পাল্টাচ্ছে। মঙ্গলবার  (৪ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে ইউনুস আহমাদ বলেন, ‘নির্ধারিত সময়ের আগে প্রচারণা ও শোডাউন নিষিদ্ধ থাকা সত্ত্বেও  ক্ষমতাসীন দলের অনেক প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন। এ বিষয়ে নির্বাচন কমিশন নির্বিকার। অন্যদিকে ইসলামী আন্দোলনের নিয়মতান্ত্রিক সাংগঠনিক কাজেও আচরণবিধি লঙ্ঘনের নামে বাধা সৃষ্টি করা হয়েছে, এমন অভিযোগ আমাদের কাছে আছে।’

ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন মনোনীত ৩০০ প্রার্থীর মধ্যে ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র গৃহীত হয়নি রিটার্নিং অফিসারের বাছাইয়ে। যার বেশির ভাগই বাতিল করা হয়েছে ঠুনকো অজুহাতের ভিত্তিতে। ২ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে ইসলামী আন্দোলনের যেসব প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে, তাদের প্রায় সবার ক্ষেত্রেই খুবই লঘু কারণ ছিল।’

তিনি বলেন, ‘আইনের মারপ্যাঁচ দেখিয়ে প্রার্থিতা বাতিল করার মাধ্যমে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া যাবে না। আমরা প্রার্থিতা বাতিলের ত্রুটিপূর্ণ এই কার্যক্রমকে আইনিভাবে চ্যালেঞ্জ করছি। আমরা আপিল করেছি।’

ইউনুস আহমাদ আরও বলেন, ‘ইসি যদি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সক্ষম হয়, তাহলে এবারের নির্বাচনে ব্যালট বিপ্লবের সূচনা হবে। নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের সমান সুযোগ নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে এবারের নির্বাচনও হবে প্রশ্নবিদ্ধ এবং অগ্রহণযোগ্য। এর ফলে দেশ এক মহাসংকটে পড়বে বলে আমাদের ধারণা।’

 

 

/সিএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী