প্রধানমন্ত্রীর চা চক্রে যাচ্ছে না বামজোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৮

বাম গণতান্ত্রিক জোট প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বিনিময় ও চা চক্র অনুষ্ঠানে যাচ্ছে না বাম গণতান্ত্রিক জোট। জোটের নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে জোটের কেউ যাবে না। সবার একটাই কথা একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি। ফলে এই নির্বাচনের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানোর কিছু নেই এবং চা খাওয়ার দরকার নেই।

বাম গণতান্ত্রিক জোটের সাবেক সমন্বয়ক ও বাংলাদেশ বিল্পবী ওয়ার্কাস পার্টির সভাপতি সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, টপ্রধানমন্ত্রীর দাওয়াতে আমরা যাচ্ছি না। তবে না যাওয়ার বিষয়টি আমরা এখনও আনুষ্ঠানিকভাবে জানাইনি।’

বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ‘চা খাওয়ার জন্য প্রধানমন্ত্রীর দাওয়াতে যেতে হবে কেন। চা খাওয়ার জন্য অনেক জায়গা আছে। দেশে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়ে দেশের মানুষের পাশাপাশি শাসক দলের নেতারাও বিব্রত। তাদের সেই বিব্রত ভাবটা এখনও কাটেনি। আর নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ও পুলিশ পিঠা উৎসব এবং ভোজ করছে। প্রধানমন্ত্রী আলোচনা জন্য ডাকতেই পারে, কী আলোচনা সেটা পরিষ্কার না হলে, সেখানে গিয়ে তো কোনও লাভ নেই। আমরা যাচ্ছি না।’

প্রসঙ্গত, আগামীকাল শনিবার একাদশ সংসদ নির্বাচনের আগে যে ৭৬টি দলের সঙ্গে সংলাপ করেছিলেন প্রধানমন্ত্রী তাদের আবারও গণভবনে শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম