নারী ও শিশুদের নিরাপত্তায় জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৪

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন নারী ও শিশুদের নিরাপত্তায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, ‘ধর্ষণ এখন রাজনৈতিক জীঘাংসার হাতিয়ার। ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করতে সবাইকে সোচ্চার হতে হবে।’

শুক্রবার (১ জানুয়ারি) রাজধানীর বিএমএ মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, ‘২৮ বছর পর ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচন ত্রুটিমুক্ত, অবাধ ও সুষ্ঠু না হলে শিক্ষার্থীদের মাঝে হতাশা ও আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। গত ৩০ ডিসেম্বরে একাদশ সংসদ নির্বাচনে ফ্যাসিবাদী কায়দায় রাতের অন্ধকারে ক্ষমতাসীনরা যেভাবে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে তা আধুনিক সমাজে অকল্পনীয় ও অগ্রহণযোগ্য। এমন একটা তামাশার নির্বাচনের বিজয় উৎসব ও পুনরায় উপজেলা নির্বাচনের তফ্সীল ঘোষণা জনগণের সঙ্গে এক ধরনের প্রহসন।’

সম্মেলনে শেখ ফজলুল করীম মারুফকে সভাপতি, এম হাছিবুল ইসলামকে সহ-সভাপতি, মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহকে সেক্রেটারি জেনারেল করে ২০১৯ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইশার কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ, সেক্রেটারি জেনারেল এম হাছিবুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মাইনুল আহসান খান প্রমুখ।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের