নিউ জিল্যান্ডে সন্ত্রাসী হামলায় ঘটনায় ইসলামী ঐক্যজোটের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৯, ১৭:৩১আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৭:৪৪

খেলাফতে ইসলামীর আমির নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলায় অর্ধ শতাধিক মুসল্লি নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খেলাফতে ইসলামীর আমির ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। শুক্রবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন।

আমিনী বলেন, ‘নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে জুমার নামাজের সময় মুসল্লিদের নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। লিনউডের আরেকটি মসজিদেও হামলা হয়েছে। হামলাকারী দীর্ঘ সময় ধরে হামলার ঘটনা স্যোশাল মিডিয়ায় লাইভ করেছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিও রয়েছেন।’

তিনি বলেন, ‘নিউ জিল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থা যে কত দুর্বল, এই সন্ত্রাসী হামলা তার জলন্ত উদাহরণ। এ ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা বাকরুদ্ধ, গভীরভাবে শোকাহত। এর নিন্দা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি যে, নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী ব্যক্তি অস্ট্রেলিয়ার নাগরিক, কট্টর ডানপন্থী ও উগ্রবাদী। হামলায় তার সঙ্গে আরও কারা কারা জড়িত অনতিবিলম্বে তদন্ত সাপেক্ষে সবার দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সেখানে আরও যেসব মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, নিউজিল্যান্ড সরকারকে সেগুলোর নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

বিবৃতিতে তিনি নিহতদের শহীদ আখ্যায়িত করে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের