‘বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে আমাদের মা-বোনেরা নিরাপদ হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৯, ১৪:৪২আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৭:৪৫

ওলামা দলের মানববন্ধন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘এর আগে কোনও নারী হত্যা বা ধর্ষণের বিচার হয়নি। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা যতদিন মুক্ত হতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের মা বোনেরাও নিরাপদ হবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকার আমাদের দেশে নেই। যদি জনগণের দ্বারা নির্বাচিত সরকার থাকতো তাহলে এসব হত্যাকাণ্ডের বিচার করতো।’

মঙ্গলবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকারীদের গ্রেফতারের ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল। ৪৮ মাসে হয়নি, ৪৮ বছরেও হবে না। নুসরাত হত্যার ঘটনায় ক্ষমতাসীন দল এবং প্রশাসনের কিছু ব্যক্তি জড়িত আছেন। হয়তো তাদেরও বিচার হবে না।’

মানববন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি অধ্যক্ষ মাওলানা নেসার উল হক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদারসহ দলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

/এইচএন/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের