শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলা বিশ্ব শান্তির অন্তরায়: বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৯, ১২:৪৬আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৭:১৬

বাংলাদেশ ন্যাপ শ্রীলঙ্কায় ভয়াবহ হামলায় শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীসহ প্রায় তিন শতাধিক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া।

সোমবার (২২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, এই ঘটনা শান্তিপ্রিয় বিশ্ববাসীর মতো বাংলাদেশের জনগণকেও করেছে হতবাক ও বিস্মিত। এ ধরনের হামলা বিশ্বশান্তির অন্তরায়। অবস্থাদৃষ্টে মনে হয়, এ হামলা ছিল সুপরিকল্পিত। সন্ত্রাসবাদ কখনও ধর্ম হতে পারে না। এখনই যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া নয় হয়, তবে বিশ্বকে আরও বিপর্যয়ের খবর শুনতে হতে পারে। এসব ঘটনা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়াতে পারে। মনে রাখতে হবে সন্ত্রাসের কোনও ধর্ম নেই। আর কোনও ধার্মিক সন্ত্রাসী হতে পারে না।

সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত সুচিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য শ্রীলঙ্কা সরকার এবং বিশ্ব সম্প্রদায়কে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ন্যাপের নেতারা।
তারা শ্রীলঙ্কার জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানানোর পাশাপাশি দেশটিতে অবস্থারত বাংলাদেশিদের চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

/এএইচআর/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে