গণফোরামের কাউন্সিলে মোকাব্বির, দল ছাড়লেন পথিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৯, ১৫:৪৭আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২৩:৪৪

রফিকুল ইসলাম পথিক

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানকে কাউন্সিলের মঞ্চে দেখে দলের পদ ছাড়লেন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক। তিনি বলেন, ‘কামাল হোসেনের দ্বৈতনীতির কারণে আমি দল ছাড়লাম।’

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে মহানগর নাট্যমঞ্চে গণফোরামের বিশেষ জাতীয় কাউন্সিলে এ ঘটনা ঘটে।

দলটির বিশেষ কাউন্সিলের সভা শুরু হওয়ার পর দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন ড. কামাল হোসেন। এ সময় মোকাব্বির খানও মঞ্চে এসে চেয়ারে বসেন। তাকে দেখে কামাল হোসেনের প্রতি ক্ষোভ প্রকাশ করে দলে থেকে পদত্যাগ করেন পথিক।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোকাব্বির খান অফিসে এলে কামাল হোসেন বলেন বেরিয়ে যাও। আর তিনি (মোকাব্বির) বাসায় গেলে বলে তুমি সংসদে যাও। কামাল হোসেনের এই দ্বিমুখী আচরণের কারণে আমি দল থেকে পদত্যাগ করেছি।’

এক প্রশ্নের জবাবে পথিক বলেন, ‘না এখনও পদত্যাগপত্র জমা দেইনি। কয়েক দিনের মধ্যে সংবাদ সম্মেলন করতে পারি।’
পথিকের দাবি, ‘মোকাব্বির খান যখন শপথ নিতে যান তখন দলে দুই ধরনের মত ছিল। পরে বলা হয়েছে, কার্যনির্বাহী কমিটির সভায় যা সিদ্ধান্ত হবে তা-ই সবাই মেনে নেবেন। কিন্তু ২০ এপ্রিল কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে তাকে শোকজ করা হবে। আজকে (২৬ এপ্রিল) পর্যন্ত এখনও তাকে শোকজ করা হয়নি। আর আজকের ঘটনা তো আপনারাই দেখেছেন।’

/এএইচআর/এসটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের