৩০ জুলাই ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল করবে ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৯, ১৮:০৫আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২০:৫২


ইসলামী আন্দোলন বাংলাদেশ ভারতে মুসলমানদের নির্যাতন-হত্যার প্রতিবাদে আগামী ৩০ জুলাই ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল করবে ইসলামী আন্দোলন। এ সময় দূতাবাসে স্মারকলিপি দেবে চরমোনাই পীরের দলটি।

শুক্রবার (১৯ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘ভারতে হিন্দু উগ্রবাদী সন্ত্রাসীরা ইতিহাসের জঘন্য হত্যাযজ্ঞ, নির্যাতন চালিয়ে ধর্মনিরপেক্ষতার মুখোশ বিশ্ববাসীর সামনে উন্মোচন করেছে। এই হত্যাযজ্ঞ বিশ্বমানবতাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। জাতিসংঘ ও ওআইসি রহস্যজনকভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই জাতিসংঘ দিয়ে মুসলমানদের কোনও উপকার হবে না। প্রয়োজন মুসলিম জাতিসংঘ গঠনের।’
দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।

/সিএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী