ডেঙ্গুর ওষুধ নিয়ে দুই সিটিতে দুর্নীতির অভিযোগ ওয়ার্কার্স পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৯, ১৯:৩৭আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৯:৪২

ডেঙ্গুর ওষুধ নিয়ে দুই সিটিতে দুর্নীতির অভিযোগ ওয়ার্কার্স পার্টির মশার ওষুধ কেনা নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে বলে মন্তব্য করে এর বিচার চেয়েছেন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, ‘ঢাকা সিটি করপোরেশনের অদক্ষতা ও দুর্নীতির কারণে ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে।’ বুধবার (৩১ জুলাই) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর আয়োজিত পার্টি কার্যালয়ের সামনে ‘ডেঙ্গু প্রতিরোধে ঢাকাবাসী এগিয়ে আসুন’ শিরোনামে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফজলে হোসেন বাদশা বলেন, ‘ডেঙ্গু রোগের এই আক্রান্তের সময়ে স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ সফর কতটা দায়িত্বশীল ও যৌক্তিক, তা দেশবাসী জানতে চায়।’ তিনি আরও বলেন, ‘অথচ মন্ত্রীই মনিটরিং কমিটি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছেন।’

ঢাকার দুই সিটির কর্তৃপক্ষ বিষয়ে ফজলে হোসেন বলেন, ‘মার্চ মাসে দুই সিটিকে সতর্ক করা হলেও মেয়ররা সময়মতো ওষুধ আনেননি। এখন তারা বিমানে করে ওষুধ আনবেন বলে জানিয়েছেন। সিটি করপোরেশনের ওষুধ নিয়ে দুর্নীতি নিয়ে অভিযোগ রয়েছে। এই অভিযোগের তদন্ত ও বিচার করতে হবে।’ তিনি বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশকনিধন ওষুধ ক্রয় নিয়ে দুর্নীতি উঠেছে। সময়মতো ওষুধ ক্রয় ও ছিটানো হলে ডেঙ্গুর প্রকোপ বাড়তো না। এত মৃত্যু ঘটতো না। স্বাস্থ্য মন্ত্রণালয়ে ঠিক মতো চিকিৎসাসেবা দিলে মৃত্যু ও আতঙ্ক সৃষ্টি হতো না। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে।’

পার্টির নগর সভাপতি কমরেড আবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড দীপঙ্কর সাহা দীপু, কমরেড মোস্তফা আলমগীর রতন প্রমুখ।

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী