ঢাবিতে ধর্মভিত্তিক ছাত্র সংগঠনের তৎপরতা নিষিদ্ধের সিদ্ধান্ত বেআইনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৫

খেলাফত মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ধর্মভিত্তিক ছাত্র সংগঠনের তৎপরতা নিষিদ্ধ করার সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিস। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দেওয়া বিবৃতিতে দলের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ডাকসু কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক ছাত্র সংগঠনের তৎপরতা নিষিদ্ধের সিদ্ধান্ত বেআইনি।
এতে বলা হয়, দেশের সংবিধান সব নাগরিককে মত প্রকাশ ও সংগঠন করার অধিকার দিয়েছে। ডাকসু দেশের নাগরিকদের সেই সাংবিধানিক অধিকার কেড়ে নিতে পারে না। কারণ, ঢাবি কোনও বিচ্ছিন্ন জনপদ নয়। বিভিন্ন ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে ঢাবির রয়েছে ঐতিহাসিক ভূমিকা। ডাকসু’র এ ধরনের গণবিরোধী সিদ্ধান্ত ঢাবির ঐতিহ্য ম্লান করে দেবে।
বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের ছাত্র সংগঠন শিক্ষাঙ্গনে সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছে। সরকার দলীয়দের ছত্রছায়ায় ক্যাসিনোর নামে মদ, জুয়া, হাউজিতে সয়লাব দেশ। সম্প্রতি নৈতিক অপরাধের কারণে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সরকার ও সরকার দলীয় ছাত্র সংগঠন নিজেদের ব্যর্থতা ও অপকর্ম ঢাকতে ধর্মভিত্তিক ছাত্র সংগঠন, বিশেষ করে বিভিন্ন ইসলামী ছাত্র সংগঠনের কার্যক্রম বন্ধ করে দিতে চায়।
ঢাবির ধর্মভিত্তিক ছাত্র সংগঠনের তৎপরতা নিষিদ্ধের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করারও দাবিও করেছে দলটি।

/সিএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী