‘দুর্নীতিবিরোধী অভিযান চালালে এমপি-মন্ত্রী কেউই রেহাই পাবেন না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৪

মুফতি ওয়াক্কাস (ফাইল ছবি) ক্যাসিনো-জুয়া সরকারের মহাদুর্নীতির ক্ষুদ্র একটি নমুনা মাত্র বলে অভিযোগ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস। তিনি বলেন, ‘এই সরকার আপাদমস্তক দুর্নীতির সাগরে ডুবে আছে। লোক দেখানোর পরিবর্তে দুর্নীতিবিরোধী প্রকৃত অভিযান চালালে সরকারের এমপি-মন্ত্রী কেউই রেহাই পাবেন না ।’ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পল্টনে দলীয় কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন।

মুফতি ওয়াক্কাস বলেন, ‘ক্যাসিনো সরকার ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে। সরকারের ছত্রছায়ায় ক্যাসিনো সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে জাহান্নামে পরিণত করা হয়েছে।’ তিনি বলেন, ‘নিরপেক্ষ তদন্ত ও প্রশাসনকে স্বাধীনভাবে কাজের সুযোগ দিলেই কেবল সরকারের আসল চেহারা প্রকাশ পাবে। প্রশাসনের সাম্প্রতিক অভিযানে চুনুপুঁটিদের গ্রেফতা করা হচ্ছে।’

জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন দলটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম, সহ-সভাপতি মুফতি মাওলানা গোলাম রহমান, সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা সৈয়দ মাওলানা মাসউদ আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, যুগ্ম মহাসচিব আবদুল মালিক চৌধুরী, যুগ্ম মহাসচিব আবদুল হক কাওসারী, যুগ্ম মহাসচিব মাওলানা অলি উল্লাহ আরমান প্রমুখ।

/সিএ/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের