দুর্নীতি-জুয়ায় সারাদেশ সয়লাব: ওলামা লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৯, ১৬:৪০আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৬:৪৩

মানববন্ধনে ওলামা লীগের নেতারা সারাদেশে হাজার হাজার কিশোর গ্যাংয়ের খোঁজ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ তুলেছে ওলামা লীগ। সংগঠনটির নেতারা বলছেন, একদিকে চলছে খুন ধর্ষণ, অন্যদিকে দুর্নীতি ও জুয়ায় সয়লাব সারাদেশ। শনিবার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এই অভিযোগ করেন।

ওলামা লীগের নেতারা বলেন, দায়িত্বহীনতা, ভেজাল, মজুতদারি, অনিয়ম আর বিশৃঙ্খলায় বিপর্যস্ত সারাদেশ। অথচ ৯৮ ভাগ মুসলমানের দেশে এমনটি হওয়ার কথা ছিল না।

ক্যাসিনো-জুয়া-দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ওলামা লীগ বলে, ‘হজরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কোনও মানহানিকর বক্তব্য, লেখা, প্রকাশনা, টিভি প্রোগ্রাম, রেডিও প্রোগ্রাম, ইন্টারনেটে স্ট্যাটাসসহ যেকোনও বিষয় প্রকাশ-প্রচারণাকারীকে মৃত্যুদণ্ড দিতে হবে। সব শ্রেণির পাঠ্য পুস্তকে হজরত মোহাম্মদ (সা.)-এর জীবনী বাধ্যতামূলক করতে হবে।’

মানববন্ধনে সংগঠনটির সভাপতি আলহাজ মাওলানা মো. আখতার হুসাইন বুখারী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মো. আব্দুস সাত্তার, সহ-সভাপতি মাওলানা মো. শোয়েব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম