দেশবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৯, ১৯:১১আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৯:১৬

দেশবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে: খেলাফত মজলিস ভারতের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সাত দফা চুক্তি করেছেন, তার সবই দেশের স্বার্থবিরোধী চুক্তি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ইসমাঈল নুরপুরী। তিনি  বলেন, ‘দেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে।’ শনিবার (১২ অক্টোবর) পল্টনের দলীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে তিনি  এই দাবি জানান।  

মাওলানা ইসমাঈল বলেন,  ‘বুয়েট-ছাত্র আবরার ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। তিনি দেশের পক্ষে ও দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে লেখায় তাকে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে  হত্যা করেছে। যার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোয় সাধারণ ছাত্রদের কোনও নিরাপত্তা নেই। সব শিক্ষাঙ্গন ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে জিম্মি।’

এই সময় আবরার হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার পাশাপাশি তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান মাওলানা ইসমাঈল।

সভায় আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতী সাঈদ নূর, যুগ্ম-মহাসচিব মাওলানা কোরবান আলী, মাওলানা আব্দুল আজীজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, বায়তুল-মাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ প্রমুখ।

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী