ভারত অভিমুখে লংমার্চ করবে ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৯, ০৮:৫৫আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১১:৫৬

ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের রায় বাতিল না করা হলে ভারত অভিমুখে লংমার্চ করবে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, ‘বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণে ভারতের সুপ্রিম কোর্টের রায় বিশ্বের বিচার বিভাগের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। অবিলম্বে এ রায় বাতিল করতে হবে। অন্যথায় মুসলমানরা বাবরি মসজিদ অভিমুখে লংমার্চ করতে বাধ্য হবে।’

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বাবরি মসজিদ নিয়ে রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

ইউনুছ আহমাদ বলেন, ‘ভুলে ভরা একপেশে রিপোর্টের ভিত্তিতে ৪৬০ বছরের পুরনো মসজিদ ভেঙে মন্দির তৈরির সিদ্ধান্ত অযৌক্তিক ও ন্যায় বিচারের পরিপন্থী। এর আগে সুপ্রিম কোর্ট বলেছিলেন, মন্দির ভেঙে  মসজিদ তৈরির কোনও প্রমাণ নেই। অথচ তারাই মসজিদের স্থানে মন্দির নির্মাণের রায় দিচ্ছেন। তারা একদিকে বলছেন বিশ্বাসের ভিত্তিতে জমির মালিকানা নির্ধারণ করা যায় না। অন্যদিকে হিন্দুদের বিশ্বাসের ভিত্তিতে রাম মন্দির নির্মাণের কথা বলছেন। এ রায় স্ববিরোধী। এ রায় উগ্র হিন্দুত্ববাদকেই উৎসাহিত করবে। দুঃখজনকভাবে সুপ্রিম কোর্ট জমির মালিকানা নিয়ে রায় দিলেও মসজিদ ভাঙার ফৌজদারি মামলা এখনও ঝুলে আছে। বরং যারা মসজিদ ভাঙায় নেতৃত্ব দিয়েছে তাদের হাতেই মসজিদ তুলে দেওয়া হলো।’

দলটির প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ভারতের সমাজ-সংস্কৃতি ও সভ্যতার অগ্রগতিতে ইসলাম অবিস্মরণীয় ভূমিকা রেখেছে। ভারতে মুসলমানদের ইতিহাস গৌরবময় ও সমৃদ্ধ। অথচ ‘একভারত’ প্রতিষ্ঠার নামে বিজেপি জাতিগতভাবে মুসলিম নিধনের সব আয়োজন সম্পন্ন করেছে। তারা এখন অভিন্ন দেওয়ানি আইনের নামে ইসলামী সংস্কৃতির শেষ চিহ্নটুকু মুছে দিতে চায়।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা। 

/সিএ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী