জ্বালানির দাম বাড়লে হরতাল: জোনায়েদ সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৯, ০৪:১২আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ০৪:৩৫

গণসংহতি আন্দোলনের সমাবেশ জ্বালানির দাম বাড়লে জনগণ সর্বাত্মক হরতাল পালন করে জবাব দেবে বলে হুঁশিয়ার করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘বিদ্যুৎ বিষয়ে সরকার প্রতারণা ও চুরির আশ্রয় নিয়েছে। গত ১১ বছরে তারা ভাড়াভিত্তিক কুইক রেন্টাল বিদ্যুৎ কোম্পানিগুলোকে ৬৫ হাজার কোটি টাকারও বেশি ভর্তুকি দিয়েছে। বিদ্যুৎ উৎপাদন খরচ বৃদ্ধির একমাত্র কারণ এটি।’

বুধবার (৪ নভেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসংহতি আন্দোলন আয়োজিত বিদ্যুতের দাম ৭ম বারের মতো বৃদ্ধির পাঁয়তারার বিরুদ্ধে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি আরও বলেন, ‘সরকার বলেছিল, কুইক রেন্টাল স্বল্পমেয়াদে কার্যকর থাকবে। আর এই সময়ে সরকার বড় বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করবে, যেখানে সস্তায় বিদুৎ মিলবে। কিন্তু ২০১৩ সালের কথা বলে এখন তা ২০১৯ পর্যন্ত বাড়িয়ে নেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে ২০২৩ সাল পর্যন্ত কুইক রেন্টাল চলবে। অর্থাৎ কতিপয় লুটেরা গোষ্ঠীর বিদ্যুৎ নিয়ে লুটপাটের দায় জনগণকে দশকের পর দশক ধরে বয়ে বেড়াতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনটির ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া, মনিরউদ্দীন পাপ্পু, জুলহাসনাইন বাবু প্রমুখ।

/এইচএন/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের