দুই সিটি নির্বাচনে অংশ নেবে না বামজোট, ব্যতিক্রম সিপিবি

সালমান তারেক শাকিল
২৯ ডিসেম্বর ২০১৯, ২২:০৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২৩:০৯

বাম গণতান্ত্রিক জোটের সংবাদ সম্মেলন (ফাইল ছবি) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে অংশ নেবে না বাম গণতান্ত্রিক জোট। জোটভুক্ত আটটি দলের মধ্যে কেবল সিপিবি নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে ইতিবাচক। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে জোটের নির্বাচন সংক্রান্ত বৈঠকে শরিক দলগুলোর মধ্যে মতবিরোধ হওয়ায় চূড়ান্ত কোনও সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি শেষ হয়েছে। জোটের একাধিক নেতার সঙ্গে আলাপকালে এমন তথ্য জানা গেছে।

এই বিষয়ে জানতে চাইলে জোটের সাবেক সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক  বলেন, ‘জোটের বৈঠকে শরিক আটটি দলের মধ্যে কেবল সিপিবি নির্বাচনে অংশ নিতে আগ্রহী। বাকি সাতটি দল নির্বাচনে অংশ নেওয়ার বিপক্ষে মত দিয়েছে। যে কারণে ঢাকার দুই সিটিতে জোটগতভাবে নির্বাচন করার কোনও সুযোগ নেই।’

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দ্বিমত হলেও জোটের ঐক্য অটুট আছে বলে দাবি করেছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। রবিবার (২৯ ডিসেম্বর) রাতে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমাদের আলোচনা চলছে। নির্বাচন কমিশনের উদ্দেশে আমরা কিছু দাবি তুলেছিলাম। পরে সে ব্যাপারে অবস্থা দেখে বলতে পারবো কিনা।’

বামজোটের বৈঠক প্রসঙ্গে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘হতে পারে, এই যে আমরা কিছুদিন আগে দুই হাজার কিলোমিটার পদযাত্রা করলাম, সিপিবি করেছে, অন্যরা করেনি। আমাদের ঐক্য অটুট আছে। আমাদের যে লক্ষ্যে জোট, তা অটুট আছে।’

এরআগে, গত ২৬ ডিসেম্বর সিপিবির দায়িত্বশীল একজন নেতা জানিয়েছেন, সংগঠনের ঢাকা জেলা কমিটি ডিএনসিসিতে ডা. সাজেদুল হক রুবেল ও ডিএসসিসিতে ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি মানবেন্দ্র দেবনাথকে মনোনয়ন দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে। ইতোমধ্যে খসড়া প্রস্তুত করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘এই প্রসেস চূড়ান্ত হোক। ঢাকার দুই সিটির নির্বাচন তো স্থানীয় নির্বাচন। আমাদের দলের ঢাকা কমিটি এটা দেখভাল করে। আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে যদি কিছু বলার থাকে, পরে বলবো। এটা স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন নয়। এরআগেও এমন হয়েছে, জোনায়েদ সাকি দাঁড়িয়েছেন, অন্যরা দাঁড়াননি। এটি লোকাল নির্বাচন।’

উল্লেখ্য, ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে মেয়রপ্রার্থী হিসেবে নির্বাচন করলেও এবার প্রার্থিতা করছেন না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। একই নির্বাচনে সিপিবির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল ক্বাফী  প্রার্থী হয়েছিলেন। বর্তমানে তিনি বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন।

বামজোটের বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বৈঠক হয়। সিপিবির অফিসে অনুষ্ঠিত বৈঠকে মুজাহিদুল ইসলাম সেলিম, সাইফুল হক, মোশাররফ হোসেন নান্নু, হামিদুল হক, মনির উদ্দিন পাপ্পুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকার দুই সিটি নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে জানতে চাইলে বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘বাম গণতান্ত্রিক জোট জোটগতভাবে নির্বাচন করছে না। সিপিবি নির্বাচনের পক্ষে, তারা নির্বাচন করবে। জোটগতভাবে বামরা নির্বাচনে যাচ্ছে না। আর যেহেতু জোটগতভাবে নির্বাচনে যাচ্ছে না, সেহেতু নির্বাচনের বিরোধিতা করে জোটগতভাবে সংবাদ সম্মেলনও কেউ করবে না। কেউ করলে তা আলাদাই করবে।’

উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ জুলাই সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান), গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, সমাজতান্ত্রিক আন্দোলন ও বাসদ (মার্ক্সবাদী)—এই আটটি দল মিলে গঠিত হয় বাম গণতান্ত্রিক জোট। জোটের প্রথম সমন্বয়ক করা হয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে।

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী