এলডিপি একাংশের আংশিক কমিটি ঘোষণা

বাংলা টিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২০, ১৫:২২আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১৫:৪১

এলডিপি একাংশের জাতীয় কাউন্সিল আংশিক কমিটি ঘোষণা করেছে ভেঙে যাওয়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একাংশ। এতে আবদুল করিম আব্বাসী সভাপতি এবং শাহাদাত হোসেন সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পঞ্চম জাতীয় কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য দুজন হলেন, সিনিয়র সহসভাপতি সাবেক এমপি আবদুল গণি এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম এ বাশার।
জাতীয় কাউন্সিলে ৩০টি জেলা থেকে সহস্রাধিক কাউন্সিলর যোগ দেন। কর্নেল অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি থেকে পদত্যাগ করে আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম নতুন এ কমিটি গঠন করলেন। এ বিষয়ে শাহাদাত হোসেন সেলিম বলেন, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
প্রসঙ্গত, এলডিপির অলি আহমদের নেতৃত্ব অস্বীকার করে গত ২ ডিসেম্বর পৃথক দল ঘোষণা করেন আব্দুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম। ওই দিন সংবাদ সম্মেলনে নবগঠিত এলডিপির আহ্বায়ক আব্দুল করিম আব্বাসী বলেন, ‘দল পরিচালনায় অলি আহমদের একনায়কসুলভ মানসিকতায় আমরা হতাশ। তাই নতুন দল গঠন করতে বাধ্য হয়েছি।’

/এসটিএস/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের