ইভিএমে জনগণের আস্থা নেই: আবদুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২০, ১৮:৩৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৮:৪০

আলোচনা সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এখন আর ভোটাররা ভোট দিতে যেতে চায় না বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেন, ‘ইভিএমের প্রতি জনগণের আস্থা নেই। একজন নির্বাচন কমিশনারই বলেছেন, কেন্দ্র দখল করে ইভিএমেও ভোট জালিয়াতি করা সম্ভব।’ শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মজলিস কার্যালয়ে আয়োজিত ‘নির্বাচনে বিতর্কিত ইভিএম ব্যবহার: নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

আহমদ আবদুল কাদের বলেন, ‘নতজানু নির্বাচন কমিশন ও বর্তমান কর্তৃত্ববাদী সরকারের প্রতি জনগণের কোনও আস্থা নেই। বিরোধী দল তথা বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনি প্রচারণায় বাধা, হামলা, মামলা অব্যাহত রয়েছে। তাই, বর্তমান ইসি ও সরকারের অধিনে কোনোভাবেই একটি গ্রহনযোগ্য নির্বাচন হতে পারে না।’

সংগঠনের ঢাকা মহানগর সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মো. আবদুল জলিল, অধ্যাপক সাহাব উদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম