‘ডাকঘর সঞ্চয় স্কিমের সুদ কমালে দুর্ভোগে পড়বে সাধারণ মানুষ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২২

সাইফুল হক (ফাইল ছবি) ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার অর্ধেকে নামিয়ে আনার সরকারি সিদ্ধান্তকে ‘হঠকারি’ সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত স্বল্প আয়ের সাধারণ মানুষের জন্য বড় ধরনের আঘাত। ডাকঘর সঞ্চয় স্কিমে সুদের হার অর্ধেকে নামিয়ে আনায় দুর্ভোগে পড়বে লাখ লাখ মানুষ।’ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘এর আগে পারিবারিক সঞ্চয়পত্রে সরকার বাড়তি কর আরোপ করায় সেখানেও লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তিনি বলেন, ‘এই স্কিমের সুদের হার ১১ দশমিক ২৮ শতাংশ থেকে হঠাৎ ৬ শতাংশে কমিয়ে আনায় সবচেয়ে বিপদে পড়বেন গ্রামাঞ্চলের স্বল্প আয়ের অসহায়, অবসরে যাওয়া এবং একেবারে নিম্নবিত্তের  মানুষ।’

সরকার অর্থনীতিকে ঝুঁকিতে ফেলার আশঙ্কা তৈরি করেছে অভিযোগ করে সাইফুল হক বলেন, ‘সরকারের এই সব তৎপরতাই আর্থিক খাতে তাদের চরম অব্যবস্থাপনা, অনিয়ম ও নৈরাজ্যের বহিঃপ্রকাশ। সরকারের অকার্যকরী ভূমিকার কারণে প্রতিবছর ৭৫ হাজার কোটি টাকা বাইরে পাচার হচ্ছে। এসব রোধ করতে সরকারের অর্থবহ কোনও পদক্ষেপ নেই।’

অনতিবিলম্বে ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান সাইফুল হক। পাশাপাশি আর্থিক খাতে ‘অব্যবস্থাপনা ও নৈরাজ্য’ ঠেকাতেও তৎপর হতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী