করোনা মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণার দাবি ন্যাপের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২০, ১৪:০০আপডেট : ২১ মার্চ ২০২০, ১৪:০২

বাংলাদেশ ন্যাপের সংবাদ সম্মেলন করোনা মোকাবিলায় মতপার্থক্য ভুলে দেশের সব রাজনৈতিক দলগুলোকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাপ। দলটির মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘এই ভাইরাস মোকাবিলায় দেশে জরুরি অবস্থা জারি করতে হবে।’

শনিবার (২১ মার্চ) দুপুরে নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে ন্যাপ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মরহুম অজিউল্লাহ অজু’র স্মরণে আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রাজনীতির মূল উদ্দেশ্য দেশের ও জনগণের কল্যাণ করা বলে উল্লেখ করে গোলাম মোস্তাফা বলেন, সেখানে জাতির এই ভয়াবহ সংকট করোনা মোকাবিলায় সবার উচিত একসঙ্গে কাজ করা। অবশ্যই এই জন্য সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। সরকারের উচিত সংকট মোকাবিলায় সব রাজনৈতিকদলগুলোর সঙ্গে এক টেবিলে বসা।

তিনি বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সামনে বড় ধরনের বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য। সরকারের উচিত জাতীয় ঐক্যের পথ তৈরি করা। এ ধরনের সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক সমর্থন করে ন্যাপ।’

তিনি আরও বলেন, কেবল স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর করে নয়, সরকারকে সর্বোচ্চ উদ্যোগ নিয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। পরিস্থিতির গুরুত্ব সঠিকভাবে অনুধাবন করতে না পারার কারণেই চরম বিশৃঙ্খল ও দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড চলছে। সবচাইতে দুভার্গ্যজনক চিকিৎসক ও সেবা কর্মীদের নিজেদের রক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক ও অন্যান্য ব্যবস্থা না থাকা।

সভায় উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক কামাল ভুইয়া, মহানগর সভাপতি  শহীদুননবী ডাবলু, যুগ্ম সম্পাদক শামিম ভুইয়া, আমজাদ হোসেন প্রমুখ। 

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের