করোনার অজুহাতে জরুরি অবস্থা জারি করা যাবে না: ইসলামী রাজনৈতিক দলসমূহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২০, ২২:১০আপডেট : ২২ মার্চ ২০২০, ২২:১৮

নূর হোসাইন কাসেমী

করোনার প্রাদুর্ভাব থেকে উত্তরণে জরুরি অবস্থা নয়, জরুরি চিকিৎসা ও সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সমমনা ইসলামী রাজনৈতিক দলসমূহ। রবিবার (২২ মার্চ) এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

সমমনা ইসলামী রাজনৈতিক দলসমূহের মুখপাত্র ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী বলেন, বিশেষ কিছু মহল করোনা পরিস্থিতি থেকে উত্তরণে দেশে জরুরি অবস্থা জারির কথা বলছেন। কিন্তু কোনও অবস্থাতেই করোনার অজুহাতে দেশে জরুরি অবস্থা জারি করা যাবে না। করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে উত্তরণে রাষ্ট্রীয় জরুরি অবস্থা নয়, বরং দেশব্যাপী জরুরি চিকিৎসা ও সেবা ব্যবস্থা নিশ্চিত করাই প্রয়োজন।

বিবৃতিতে নূর হোসাইন কাসেমী বলেন, করোনাভাইরাস বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করার পর পর্যাপ্ত সময় পেয়েও প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সরকার যেমন ব্যর্থ হয়েছে, তেমনি এই সংকট উত্তরণে প্রয়োজনীয় উদ্যোগ ও প্রস্তুতি গ্রহণে চরম উদাসীনতার পরিচয় দিয়ে চলেছে। কিছু মন্ত্রীর অসংলগ্ন কথাবার্তায় একদিকে আত্মম্ভরিতার যেমন প্রকাশ ঘটেছে, অন্যদিকে সরকারের প্রস্তুতিহীনতা জনমনে আতঙ্ক ও আস্থাহীনতার জন্ম দিয়েছে। শীর্ষস্থানীয় জন স্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টাস্কর্ফোস গঠন করে করোনা মহামারিতে জীবনহানির সংখ্যা কমাতে কার্যকর বিজ্ঞানসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী