ক্ষুদ্র ঋণের কিস্তি আদায়ে বিরত থাকতে সরকারের নির্দেশ দিতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২০, ১৩:৩৫আপডেট : ২৪ মার্চ ২০২০, ১৩:৫৫

বাংলাদেশ ন্যাপ
করোনাভাইরাসের অর্থনৈতিক আঘাত সাধারণ মানুষের জীবনে এরই মধ্যে প্রভাব ফেলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া। তারা বলেন, সরকারের পক্ষ থেকে এনজিওগুলোকে নির্দেশ দিতে হবে তারা যেন এই দুর্যোগের সময় ক্ষুদ্র ঋণের বিনিময় কিস্তি আদায় থেকে বিরত থাকে।
মঙ্গলবার (২৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন তারা।
করোনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়তে শুরু করেছে বলে উল্লেখ করে দলটির এই দুই নেতা বলেন, নির্ধারিত বেতনভুক্ত চাকরিজীবী ও মুদি দোকানি ছাড়া অন্যদের আয় কমে যাচ্ছে। তবে সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন অনানুষ্ঠানিক ও সেবা খাতের কর্মীরা। তৈরি পোশাক খাতসহ যেসব শিল্প খাতে করোনা মহামারির প্রভাব সবচেয়ে বেশি পড়বে বলে ধারণা করা হচ্ছে, সেসব খাতের সুরক্ষার বিষয়েও পদক্ষেপ নেওয়া জরুরি। তৈরি পোশাক খাতের শ্রমিকরা এরই মধ্যে ছাঁটাইয়ের ঝুঁকিতে পড়েছেন। এ অবস্থায় সরকারের উচিত বেশি ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে তাদের সহায়তার উদ্যোগ নেওয়া।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের জন্য জরুরি তহবিলের ব্যবস্থা করার দাবি জানিয়ে তারা বলেন, স্বাধীনতা দিবস বা পহেলা বৈশাখের উৎসব ঘিরে যে ধরনের বিক্রি হওয়ার কথা ছিল এ বছর তা হবে না। ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা বাজার হারাচ্ছেন এবং একে কেন্দ্র করে মানুষের কর্মসংস্থান থেমে আছে। যার প্রভাব কদিন পরই দৃশ্যমান হবে।
নিম্ন আয়ের মানুষদের সুরক্ষায় জরুরি ভিত্তিতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করারও দাবি জানান তারা।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে