করোনায় ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা দিতে নাগরিক ঐক্যের বিশেষজ্ঞ টিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২০, ১৪:০১আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৪:১০

বিশেষজ্ঞ টিমের সঙ্গে মাহমুদুর রহমান মান্না

২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে সেবা দিতে মেডিক্যাল টিম গঠন করেছে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। গণস্বাস্থ্য হাসপাতালে কর্মরত দু’জন চিকিৎসক ডা. শোয়েব মোহাম্মদ ও ডা. রুবাইয়া আনোয়ারের নেতৃত্বে চিকিৎসকদের এই টিম গঠন করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। 

মেডিক্যাল টিমে আরও আছেন, ডা. রিফাত হাসান রনি, ডা. বুশরা সাদিয়া। টিমের চারজনই করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য সনদপ্রাপ্ত বলে জানান নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুর রহমান। 
তিনি বলেন, ‘নাগরিক ঐক্যের পক্ষ থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় আমরা ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ সেবা দিতে কাজ করছি। ইতোমধ্যে অনেকের সাড়া পেয়েছি। আমরা চাই, এই কঠিন সময়ে মানুষ সেবা পাক।’ 
মান্না জানান, চিকিৎসকদের পাশাপাশি শতাধিক স্বেচ্ছাসেবী কাজ করবেন। একইভাবে দেশের কয়েকটি জেলায় সেবা প্রদানের জন্য চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকদের টিম গঠনের প্রক্রিয়া চলছে।    
নিম্নোক্ত নম্বরগুলোতে কল করে ২৪ ঘণ্টার সেবা পাওয়া যাবে - 
ডা. শোয়েব মোহাম্মদ (০১৭১৯-৪৩৫১৮৫)
ডা. রুবাইয়া আনোয়ার (০১৭০৬-৩৪০২৫৭)
ডা. রিফাত হাসান রনি (০১৬৮০-৭৩৩১৮৪)
ডা. বুশরা সাদিয়া (০১৮৮৪-৯০৭৭২৯)
আতিকুর রহমান জানান, দেশে করোনার চিকিৎসার উপকরণ যেমন পরীক্ষার কিট, ডাক্তারদের সুরক্ষা উপরকরণের অভাব থাকার পরও নাগরিক ঐক্যের বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিম প্রয়োজনে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ব্যবহার করে অক্সিজেন, নেবুলাইজার এবং প্রয়োজনীয় ওষুধসহ রোগীদের কাছে গিয়ে সেবা দেবে। তাদের করোনা পরীক্ষা এবং প্রয়োজন হলে সরকার অনুমোদিত হাসপাতালগুলোতে ভর্তি এবং পরবর্তী চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।    

তিনি আরও জানান, নাগরিক ঐক্যের মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগের পর যাদের কোয়ারেন্টিন বা আইসোলেশনের পরামর্শ দেওয়া হবে, তারা তা পালন করছেন কিনা এবং প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন কিনা, তা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে