ত্রাণ আত্মসাৎকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২০, ১৫:৩৭আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৫:৩৭

ত্রাণ আত্মসাৎকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

করোনাভাইরাসের  কারণে সৃষ্ট পরিস্থিতিতে হতদরিদ্র জনগোষ্ঠীর ত্রাণে ভয়ংকর চুরি ও দুর্নীতি বন্ধ এবং ত্রাণের চাল চুরি ও আত্মসাৎকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি (একাংশ)।
রবিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এলডিপি একাংশের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এ দাবি জানান। এদিন বিকাল তিনটার দিকে শাহাদাত হোসেন সেলিম বাংলা ট্রিবিউনকে বিবৃতির কথা নিশ্চিত করেন।

বিবৃতিতে নেতারা বলেন,  অসহায় জনগণের জন্য সরকারের খাদ্য সহায়তা কর্মসূচি ত্রাণ চোরদের কারণে ব্যর্থ হতে চলছে। সরকারের বরাদ্দকৃত ত্রাণের বেশিরভাগই সরকারি দলের স্থানীয় নেতাকর্মীরা আত্মসাৎ করছে। অন্যদিকে মাঠ পর্যায়ে বহু জায়গাতেই দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণ করা হয়েছে।

নেতারা আরও বলেন, এই দুর্নীতিবাজ, চোর, আত্মসাৎকারী, কালোবাজারি, মজুতদারদের ভ্রাম্যমাণ আদালতে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। যার দায় আওয়ামী লীগকেই বহন করতে হবে। ত্রাণ বিতরণে প্রশাসনের সঙ্গে সর্বদলীয় কমিটি গঠন করা উচিত এবং করোনার বিস্তাররোধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে