সরকারের একলা চলো নীতি দেশকে ভয়ঙ্কর পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে: বাম জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২০, ১৮:৪৯আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১৮:৫১

বাম গণতান্ত্রিক জোট করোনাভাইরাস মোকাবিলায় সরকারের একলা চলো নীতি দেশকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলে দাবি বাম গণতান্ত্রিক জোটের। সোমবার (২০ এপ্রিল) বিকালে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জোটের নেতারা এই দাবি করেন।
অবিলম্বে সরকারকে সমন্বিত জাতীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বাম জোটের নেতারা বলেন, এখনও সময় আছে অবিলম্বে সর্বদলীয় সভা ডেকে সমন্বিত জাতীয় উদ্যোগ গ্রহণ করে করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগ থেকে দেশ ও জাতিকে রক্ষা করুন।
দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু সংখ্যা প্রতিদিন বাড়ছে বলে উল্লেখ করে বাম নেতারা আরও বলেন, সরকারের অব্যবস্থাপনা, অদূরদর্শিতা ও সমন্বয়হীনতার করোনা আতঙ্কিত মানুষকে ভরসা দিতে পারছে না। প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পরও ত্রাণের চাল চুরির খবর প্রতিদিনই গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে।
স্বাস্থ্যসেবাখাতে নিয়োজিতদের সুরক্ষা সামগ্রীর অপর্যাপ্ততা ও মান নিয়ে সর্বত্র নানা প্রশ্ন ও ক্ষোভ দেখা দিচ্ছে বলে মন্তব্য করে বাম জোটের নেতারা বলেন, এ পরিস্থিতিতে চিকিৎসকদের কেউ কেউ সেবা দিতে অপারগতা প্রকাশ করছে। সরকার পর্যাপ্ত পিপিই সরবরাহ ও মজুতের কথা বললেও সেটা যে বাস্তবে ফাঁকা বুলি এ ঘটনা তার প্রমাণ।

বিবৃতিতে নেতারা বলেন, সর্বদলীয় জাতীয় উদ্যোগ না নিয়ে দলীয় ত্রাণ কমিটির মাধ্যমে সরকারি ত্রাণ বিতরণ বাস্তবে চুরি লুটপাট ও দলীয়করণকেই প্রসারিত করবে। এতে সরকার দলীয় লোক ছাড়া অন্য কেউ ত্রাণ না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিবৃতিতে স্বাক্ষর করেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক।

/এএইচআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী