‘গণপরিবহনের বাড়তি ভাড়া করোনা সংকটে মানুষকে আরও চাপে ফেলবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২০, ২২:৩৮আপডেট : ৩০ মে ২০২০, ২২:৪২

মাহমুদুর রহমান মান্না বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক গণপরিবহনের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি তুলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শনিবার (৩০ মে) এক ভিডিওবার্তায় তিনি এ দাবি করেন। মান্না বলেন, ‘এটা কার্যকর হলে তা করোনা মহামারিতে আর্থিক সংকটে থাকা জনগণের উপর প্রচণ্ড চাপ তৈরি করবে৷ যেই মুহূর্তে দেশের জনগণকে আর্থিকভাবে সহযোগিতা করার কথা, সেখানে উল্টো তাদের উপর আর্থিক চাপ তৈরি করা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।’ সংগঠনের কেন্দ্রীয় নেতা ডা. জাহেদ উর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
মাহমুদুর রহমান মান্না বলেন, করোনার এই সময় 'স্বাস্থ্যবিধি মেনে, সীমিত পরিসরে' গণপরিবহন চালানোর জন্য ৫০ শতাংশ সিট খালি রাখার কথা বলা হয়েছে। দেশের সব অফিস খুলে দেওয়ার পর কোন পরিবহনের পক্ষে আদৌ এটা মানা সম্ভব নয়। এই অজুহাতে পরিবহন মালিকেরা বাস ভাড়া দ্বিগুণ করার দাবি জানিয়েছে এবং বিআরটিএ ৮০ ভাগ বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
তিনি আরও বলেন, ‘করোনার সময় কিছুদিন তারা কিছু কম যাত্রী নিয়ে চললেও যে ভাড়া তারা নেবে, করোনা সংকট কেটে যাবার পর যখন আগের মত করে তাদের সার্ভিস চলবে তখন ভাড়া আর আগের জায়গায় ফিরে আসবে না। এই দেশের পরিবহন সিন্ডিকেট সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলেও এটা নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়। এর মানে করোনা দীর্ঘদিনের জন্য বাস ভাড়ার এক নিপীড়নের পথ তৈরি করবে।’

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী