অবিলম্বে লকডাউন করুন, আর্মিকে কার্যকরি ক্ষমতা দিন: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২০, ০৪:১০আপডেট : ০২ জুন ২০২০, ০৪:১৭

সাইফুল হক করোনা পরিস্থিতির মধ্যে সবকিছু খুলে দেওয়াকে সরকারের হঠকারী সিদ্ধান্ত আখ্যা দিয়ে অনতিবিলম্বে ৩০ দিনের জন্য কঠোর লকডাউন দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সেনাবাহিনীসহ রাষ্ট্রীয় বাহিনীসমূহকে লকডাউন কার্যকর করতে প্রয়োজনীয় ক্ষমতা দিন। তাদের মাধ্যমে অভাবী পরিবারসমূহের কাছে খাবার ও অর্থ পৌঁছে দিন। স্বেচ্ছাচারীভাবে নয়, প্রতিটি পদক্ষেপের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।’

সোমবার (১ জুন) পার্টির ঢাকা বিভাগীয় জেলা সমূহের সভাপতি ও সম্পাদকদের সঙ্গে অনলাইন মিটিংকালে বাম গণতান্ত্রিক জোটের এই নেতা এসব কথা বলেন।  এই সময় সাইফুল হক বলেন, ‘সামরিক বাহিনীসহ রাষ্ট্রীয় বাহিনী ও সংস্থাসমূহের মাধ্যমে লকডাউন ফলপ্রসু করতে আগামী ৩০ দিনের জন্য দেশের সকল শ্রমজীবী-দিনমজুর ও অভাবী পরিবারসমূহের কাছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছানো নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘করোনা মহামারীর বিপজ্জনক সংক্রমণ এবং মৃত্যুর সময় বিশ্বস্বাস্থ্য সংস্থা এবং দেশে করোনা সংক্রান্ত পরামর্শকদের মতামত ও পরামর্শকে পাত্তা না দিয়ে বাস্তবে সবকিছু খুলে দিয়ে সরকার চূড়ান্ত দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।’

সাইফুল হক দাবি করেন, সরকার দেশের মানুষকে ব্যাপক সামাজিক সংক্রমণ এবং মৃত্যুর ঝুঁকির দিকে ঠেলে দিয়েছে। জনগণের প্রতি দায়িত্ববোধ ও জবাবদিহিতা না থাকায় তারা একের পর এক স্বেচ্ছাচারী পদক্ষেপ গ্রহণ করে চলেছে।

পার্টির এই অনলাইন মিটিং-এ অংশ নেন ময়মনসিংহের মো. শাজাহান, নেত্রকোনার সজীব সরকার রতন, কিশোরগঞ্জের নজরুল ইসলাম শাজাহান, টাঙ্গাইলের সাইফুদ্দীন তালুকদার, নরসিংদীর খলিলুর রহমান, মুন্সীগঞ্জের শেখ মো. শিমুল, ঢাকা জেলার সেকেন্দার হোসেন, মানিকগঞ্জের রফিকুল ইসলাম অভি, নারায়ণগঞ্জের আবু হাসান টিপু, ঢাকা মহানগরীর আকবর খান প্রমুখ।

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সর্বজনীন পেনশনে মুনাফা ১১.৭২ শতাংশ, নমিনির পেনশন ৮০ বছর পর্যন্ত
সর্বজনীন পেনশনে মুনাফা ১১.৭২ শতাংশ, নমিনির পেনশন ৮০ বছর পর্যন্ত
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান 
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান 
বিয়ের পাঁচ বছরেও সন্তান হয়নি, মানত করতে পীরের মাজারে যাওয়ার পথে ৩ জনের মৃত্যু
বিয়ের পাঁচ বছরেও সন্তান হয়নি, মানত করতে পীরের মাজারে যাওয়ার পথে ৩ জনের মৃত্যু
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও