করোনা পরীক্ষার ফি বাতিল না করলে বৃহত্তর কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২০, ১৯:২০আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৯:২২

মানববন্ধনে বক্তব্য রাখছেন মাহমুদুর রহমান মান্না করোনাভাইরাস শনাক্তে পরীক্ষার ফি বাতিলের দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। অবিলম্বে এই ফি বাতিল না করলে ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ সব চিকিৎসক ও অন্যান্য পেশাজীবীদের নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন।

শনিবার (৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে মাহমুদুর রহমান মান্না এই কথা বলেন। ‘করোনা মোকাবিলায় ব্যর্থ সরকারের পদত্যাগের দাবি এবং বাস ভাড়া ও ওয়াসার পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ এই কর্মসূচি পালন করে নাগরিক ঐক্য।

স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে মান্না বলেন, ‘অবিলম্বে করোনা ফি বাতিল করুন। না হলে সংসদে বিবৃতি দিয়ে বাঁচতে পারবেন, কিন্তু জনগণ থেকে কিভাবে বাঁচবেন? অনেক টাকা লুটপাট করেছেন ডাক্তারদের থাকা-খাওয়ার নামে। সব অন্যায়ের বিচার করা হবে। সব মনে রাখছি। একজনও মাফ পাবেন না।’

আইসিটি অ্যাক্টের সমালোচনা করে মান্না বলেন, ‘মানুষের মুখ বন্ধ করার জন্য এই আইন বানিয়েছেন। বাক স্বাধীনতা হরণ করতে চাইছেন। কিন্তু এই দেশের মানুষ আইয়ুবের শোষণ মানে নাই। দেশের বড় বড় স্বৈরাচার, একনায়কতন্ত্রী সরকার মানে নাই। মানুষ ক্ষোভে ফুঁসছে। যেকোনও সময় বিস্ফোরণ হবে।’

পাটকল বন্ধের প্রতিবাদ জানিয়ে মান্না বলেন, ‘পাটকল শ্রমিকদের সঙ্গে গত কয়েকদিন ধরে সরকারের নাটক দেখলাম। যিনি নিজে পাটকল বন্ধ করলেন, তিনি নাকি আবার চোখের পানি ফেলছেন। কেউ দেখেছে সেই পানি ফেলতে? এইসব নাটক সিনেমা বাদ দিন।’

মান্না বলেন, ‘আজকে এই মানববন্ধন থেকে ঘোষণা করছি অচিরেই আমরা বৃহত্তর কর্মসূচি দিবো। তার আগেই ভাল হয়ে যান। এখন আপনার অনেক পাইক পেয়াদা দেশ ছেড়ে পালাচ্ছে। সেদিন এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার সুযোগ পাবেন না।’

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল্লাহ কায়সার, জিন্নুর চৌধুরী দিপু, সাকিব আনোয়ার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনিসুর রহমান খসরু, সাধারণ সম্পাদক রাজ্জাক সজীব, দক্ষিণের সভাপতি মাহবুবুর রহমান, সদস্য সচিব আতিকুল ইসলামসহ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতারা। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, গণফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাক আহমেদ। 

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে