পিপিপি নয়, আধুনিকায়ন করে পাটকল চালু রাখার দাবি বামজোটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২০, ১৭:৩৪আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৭:৩৮

পিপিপি নয়, আধুনিকায়ন করে পাটকল চালু রাখার দাবি বামজোটের বন্ধ বা সরকারি-বেসরকারি পার্টনারশিপে (পিপিপি) পরিচালনা নয় বরং আধুনিকায়ন করে পাটকল চালু রাখার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। সোমবার (১৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান বামজোটের নেতারা। প্রেসক্লাবের সামনের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে ডেমরা লতিফ বাওয়ানী জুট মিল পর্যন্ত পদযাত্রা করেন জোটের নেতাকর্মীরা। এরমাঝে গুলিস্তানে ও ডেমলায় সংক্ষিপ্ত সমাবেশ করে বামজোট।
সমাবেশে জোটের নেতারা বলেন, ‘লোকসানের অজুহাতে ২৬টি রাষ্ট্রীয় পাটকল সরকার বন্ধ ঘোষণা করেছে। অথচ লোকসানের প্রকৃত কারণ চিহ্নিত করে তা দূর করার কোনও উদ্যোগ সরকার নেয়নি।’
নেতারা দাবি করেন, লোকসানের জন্য শ্রমিকরা দায়ী নয়, দায়ী সরকারের দুর্নীতি, লুটপাট ও ভুল নীতি। এর দায় জনগণ নেবে কেন?
বাম জোটের সমন্বয়ক ও বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও পথসভায় বক্তব্য রাখেন সিপিবি’র উপদেষ্টা ও লতিফ বাওয়ানী জুট মিল সিবিএ’র সাবেক সভাপতি শহীদুল্লাহ চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লা আল কাফি রতন, বাসদ (মার্কসবাদী) নেতা মানস নন্দী, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভুঁইয়া, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের