মহামারি মোকাবিলায় নাকাল সরকারের কাছে বন্যাদুর্গতরা উপেক্ষিত: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২০, ১৭:৩০আপডেট : ১৮ জুলাই ২০২০, ১৭:৩২

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মহামারি মোকাবিলায় নাকাল সরকারের কাছে এখন বন্যাদুর্গতরা উপেক্ষিত বলে অভিযোগ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় একেবারে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। মন্ত্রণালয়সহ স্থানীয় প্রশাসনের তৎপরতা এখনও নিতান্তই অপ্রতুল ও প্রচারসর্বস্ব।’
শনিবার (১৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন সাইফুল হক। বিবৃতিতে তিনি জরুরি ভিত্তিতে বন্যাকবলিত এলাকায় সরকারি ত্রাণ পাঠানোর দাবি জানান।
বিবৃতিতে সাইফুল হক উল্লেখ করেন, করোনা দুর্যোগের মধ্যে বানভাসি লাখ লাখ পরিবারের দুর্ভোগ ও দুর্গতি চরমে উঠেছে। খাদ্যহীন ও আশ্রয়হীন কোটি মানুষের দুর্দশা মারাত্মক আকার ধারণ করেছে। বন্যায় সহায়-সম্পদ হারিয়ে বানভাসিদের মধ্যে নিদারুণ হাহাকার দেখা দিয়েছে। মহামারি মোকাবিলায় নাকাল সরকারের কাছে বন্যা দুর্গত কোটি মানুষ উপেক্ষিত থেকে যাচ্ছে।
বিবৃতিতে সাইফুল হক উল্লেখ করেন গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, ফরিদপুর, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, ব্রাহ্মনবাড়িয়া, নেত্রকোনা, শরিয়তপুরসহ অধিকাংশ বন্যা দুর্গত জেলায় ৮০ থেকে ৯০ শতাংশ মানুষের কাছে খাদ্য, ত্রাণ সামগ্রী, নগদ অর্থ প্রভৃতি কিছুই পৗঁছেনি। লক্ষ লক্ষ পরিবার অর্ধাহারে-অনাহারে দিন পার করছ। বন্যায় ফসলহানির কারণে আগামী দিনগুলো তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী