১৫ আগস্ট উপলক্ষে বিকল্পধারার দিনব্যাপী কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২০, ১৭:০৬আপডেট : ১০ আগস্ট ২০২০, ১৭:০৬

বিকল্প ধারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট বিকল্পধারা বাংলাদেশ কেন্দ্রীয় এবং শাখা কার্যালয়সমূহে দিনব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১০ আগস্ট) সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এ কথা জানান।

বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের উদ্ধৃতি দিয়ে জাহাঙ্গীর আলম  জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সকাল থেকে বিকাল পর্যন্ত বাড্ডার ট্রপিকাল মোল্লা টাওয়ারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং জাতির জনকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, লক্ষ্মীপুরের কমলনগর এবং রামগতি উপজেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে কেন্দ্রীয় কমিটির অনুরূপ কর্মসূচি পালনের জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে ।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি