বানভাসিদের সহযোগিতা করা ইমানি দায়িত্ব: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২০, ০৯:০১আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১০:২৫

রক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ইসমাঈল নূরপুরী

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ইসমাঈল নূরপুরী বলেছেন, বানভাসি মানুষ মানবেতর জীবন যাপন করছে। বন্যা কবলিত এলাকায় মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সরকারের পক্ষ থেকে তেমন কোনও ত্রাণ তৎপরতা দেখা যাচ্ছে না। বানভাসি মানুষের সহযোগিতায় এগিয়ে আসা ইমানি ও নৈতিক দায়িত্ব।

শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলেম ও  ইসলামী সংগঠনগুলোর পাশাপাশি রাজনৈতিক দল,  শিক্ষক, চাকরিজীবী ও বিত্তশালী সবাইকে বন্যা কবলিত মানুষের দুর্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ খেলাফত মজলিসের আলাচনা সভা

মাওলানা ইসমাঈল নূরপুরী বলেন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান তথা খেলাফত প্রতিষ্ঠা করা প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। গণমানুষকে সম্পৃক্ত করে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে। শুরায় ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান পাস,  আহমদীয়া সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ, দেশে দেশে মুসলিম নির্যাতন বন্ধ, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, সর্বত্র দুর্নীতি বন্ধ, আরব আমিরাত ও ইসরাইল চুক্তি বাতিল, রোহিঙ্গাদের নাগরিকত্বসহ পুনর্বাসন, খেলাফত প্রতিষ্ঠার আহবানসহ এগারো দফা প্রস্তাব পাশ করা হয়।

 

 

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি