যুবলীগ কি চোর, প্রশ্ন মান্নার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৭

যুবলীগ কি চোর, প্রশ্ন মান্নার নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, উপজেলা নির্বাহী অফিসারের ঘরের মধ্যে ঢুকে মাথায় কোপ দিয়েছে, এতে তার মাথার খুলি ভেঙে ভেতরে ঢুকে গেছে। তারপর গ্রেফতার হয়েছে যুবলীগের সোনার তিনটি ছেলে। খুব বুদ্ধিমান তারা। এতো বুদ্ধি যে পুলিশের জিজ্ঞাসাবাদে বলেছে ‘আমরা চুরি করতে ঢুকেছিলাম’। যুবলীগ কি চোর? যুবলীগের নেতারা কি চোর?
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ স্মরণে আয়োজিত স্মরণসভায় তিনি একথা বলেন।
মান্না বলেন, করোনার মধ্যেও হৃদয় বিদারক পরিস্থিতি চলে। টেলিভিশনে ব্রিফ করা বন্ধ, বিকাল ৫টা বাজে প্রেস রিলিজ দিতে দিতে। সবাই ভালো করে পড়ে না। আগে সবাই জানতেন আজ কতজনের মৃত্যু হয়েছে, এখন বলতে পারেন না।
তিনি বলেন, যুবলীগের শিক্ষা হয়েছে যে, খুন করার পর ধরা পড়লে বলতে হবে যে ‘আমি চুরি করেছি’। ঘটনার পর বহিষ্কার করা হয়েছে, এই বহিষ্কার একেবারে লোক দেখানো।
তিনি আরও বলেন, ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি ২ হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেয়। ওর যে বয়স সে বয়সে এই টাকা গুনে শেষ করতে পারবে? এক ওসি সাহেবের এত যত্ন! রিমান্ডে নেওয়ার সময় পরীক্ষা করা হয় মেডিক্যালি ফিট কিনা, রিমান্ড থেকে বেরিয়ে আসার পর আবার পরীক্ষা করা হয়। আমি ১৪ দিনের রিমান্ডে ছিলাম, আমাকে তো মেডিক্যাল টেস্ট করানো হলো না। এই সরকারের কাছে ওসি গুরুত্বপূর্ণ, মাহমুদুর রহমান মান্না, জাফরুল্লাহ এদের কোন দামই নেই।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল