‘এরশাদকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করেছিলেন ব্যারিস্টার রফিক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২০, ১৭:১৫আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৮:৫৫

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডা. জাফরুল্লাহ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করেছিলেন ব্যারিস্টার রফিক উল হক। এ কথা বলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে জীবন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিক উল হককে দেখতে গিয়ে ডা. জাফরুল্লাহ এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘একটা ইতিহাস আমাদের সকলের জানা উচিত, এরশাদকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করেছিলেন ব্যারিস্টার রফিক উল হক। আপনারা সকলেই জানেন তিনি অত্যন্ত জ্ঞানী আইনজ্ঞ। দেশে অনেকের টাকা-পয়সা থাকে কিন্তু তারা দান-খয়রাত করেন না। কিন্তু ব্যারিস্টার রফিক উল হক অত্যন্ত দানশীল ব্যক্তি।’

তিনি বলেন, ‘ব্যারিস্টার রফিক উল  হক যখন অ্যাটর্নি জেনারেল হতে রাজি হলেন, তাকে আমি কিছুটা প্রভাবিত করেছিলাম।‌ এরশাদকে আইনের দিকে আনতে ব্যারিস্টার রফিক উল হকের অবদান ছিল।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, আদ-দ্বীন হাসপাতালে ব্যারিস্টার রফিক সর্বোচ্চ চিকিৎসা সেবা পাচ্ছেন। চিকিৎসকরা দিন-রাত তার সেবা করছেন।

ব্যারিস্টার রফিক উল হকের স্বাস্থ্য প্রসঙ্গে আদ-দ্বীন হাসপাতালের ডিরেক্টর জেনারেল অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন বলেন, ‘তিনি এখনও লাইফ সাপোর্টে আছেন। ফুসফুসের অবস্থা আগের চেয়ে একটু উন্নতি হয়েছে। তবে এখনও সংকটাপন্ন অবস্থাতেই রয়েছেন। বার্ধক্যজনিত নানা সমস্যায় তিনি আক্রান্ত। তার চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।’

আরও পড়ুন: ব্যারিস্টার রফিক উল হক লাইফ সাপোর্টে

/এএইচআর/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী