‘মার্কিন নির্বাচনের মতো দেশেও ভোটাধিকার নিশ্চিত করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২০, ১৮:০৮আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ১৮:০৮

বক্তব্য দিচ্ছেন সাইফুল হক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ভোট ও ভোটের ফলাফল নিয়ে আমাদের যে আগ্রহ আর উৎকন্ঠা সেই আগ্রহ আর উৎসাহ নিয়ে নিজেদের দেশে ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।’

শুক্রবার (৬ নভেম্বর) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় দুই দিনব্যাপী কেন্দ্রীয় রাজনৈতিক ও সাংগঠনিক কর্মশালা উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, ‘সরকারের রাজনৈতিক ও নৈতিক জোর না থাকায় একদিকে ভয়াবহ সামাজিক নৈরাজ্যের বিস্তার ঘটছে, অন্যদিকে চরম দক্ষিণপন্থী ধর্মান্ধ ফ্যাসিস্ট শক্তির অপতৎপরতা বৃদ্ধি পাচ্ছে। দেশ পরিচালনায় সরকারের কার্যকারিতা না থাকায় সরকারের ভিতরে ও বাইরে যা খুশি তাই করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।’

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে আজ দুই পর্বে বিভক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় নেতা আকবর খান, আনছার আলী দুলাল, মাহমুদ হোসেন, ফিরোজ আহমেদ, অ্যাপোলো জামালী, স্নিগ্ধা সুলতানা ইভা, অরবিন্দু বেপারী বিন্দু, খলিলুর রহমান, মো. ইমরান, রহিমা খাতুন, নজরুল ইসলাম শাহজাহান, হামিদুল ইসলাম, বাবুলাল, বকুল হোসেন, জোনায়েত হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে