‘যে ভাষায় ভাস্কর্যের বিরোধিতা হচ্ছে, সেটা ইসলামের ভাষা নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২০, ১৬:৩৮আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ১৬:৩৮

‘যে ভাষায় ভাস্কর্যের বিরোধিতা হচ্ছে, সেটা ইসলামের ভাষা নয়’ ভাস্কর্যের বিরোধিতা করে যে ভাষায় বক্তব্য আসছে, সেটা ইসলামের ভাষা নয় বলে মন্তব্য করেছেন ইউনাইটেড ইসলামিক পার্টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ইস্যুতে বিরোধিতাকারী কওমি মাদ্রসাকেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তারা এই মন্তব্য করেন।
শনিবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভাস্কর্য নিয়ে অপব্যাখ্যার প্রতিবাদে’ মানববন্ধন থেকে তারা এসব কথা বলেন।
বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেন বলেন, ‘এ দেশে অনেক ভাস্কর্য আছে। স্বাধীনতার পর থেকে প্রত্যেকটি উপজেলায় ও জেলায় ভাস্কর্য তৈরি হয়েছে। সেগুলো নিয়ে তো কোনও হুংকার শুনলাম না? ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ, সেখানেও অনেক ভাস্কর্য আছে। পাকিস্তানেও আছে, ইরানেও আছে।’

মাওলানা ইসমাইল বলেন, ‘যারা হুংকার দিয়ে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছেন, তাদের মনে রাখতে হবে, হুংকার দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে বোঝাতে হবে।’

ইউনাইটেড ইসলামিক পার্টির এই চেয়ারম্যান বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী একজন ধর্মভীরু। বঙ্গবন্ধু ইসলামের পক্ষের লোক ছিলেন। তিনি আলেমদের সম্মান করতেন। প্রধানমন্ত্রীও ওলামায়ে কেরামদের সম্মান করেন। আমরা চাই, প্রধানমন্ত্রী দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের ডেকে এই ইস্যুর সমাধান করবেন। ভাস্কর্য ইস্যুতে আর যেন কেউ অপব্যাখ্যা না দেয়।’

এসময় তারা ভাস্কর্য ইস্যুতে বাড়াবাড়ি না করে দেশে শান্তি প্রতিষ্ঠা করার আহ্বান জানায়। কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয় এই মানববন্ধন থেকে।

/এসএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ