মওলানা কাসেমীর মৃত্যুতে বিএনপি-জামায়াতের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২০, ১৬:৩৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১৬:৩৮

নূর হোসাইন কাসেমী ২০ দলীয় জোটের শরীক দল জমিয়তে উলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলামের মহাসচিব মওলানা নূর হোসাইন কাসেমীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি ও জামায়াত।

রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান কাসেমী। তিনি করোনাভাইরাসসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। মওলানা কাসেমীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ‘তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিজ সংগঠনের দায়িত্ব পালন করেছেন। ইসলামী চিন্তাবিদ হিসেবে এদেশের মানুষকে তিনি গভীরভাবে প্রভাবিত করেছেন। বর্তমান স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে এই সাহসী নেতা শত নির্যাতন সহ্য করেছেন। তার সংগ্রামী ভূমিকা গণতন্ত্রকামী মানুষকে অনুপ্রাণিত করেছে।’

পৃথক আরেকটি শোকবার্তায় একাত্তরে মুক্তিযুদ্ধবিরোধী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আল্লামা নূর হোসাইন কাসেমী ছিলেন আলেম-উলামা ও তৌহিদী জনতার প্রিয় রাহবার। তার ইন্তেকালে দেশের ইসলাম প্রিয় জনতার মাঝে শোকের ছায়া নেমে এসেছে।’

প্রসঙ্গত, আগামীকাল সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় মাওলানা কাসেমীর জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে।

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি