ভারতে কম্বল পাঠাতে চেয়ে সাড়া পাননি ডা. জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২১, ১৪:৩৩আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ১৪:৩৩

ভারতের দিল্লিতে আন্দোলনরত শীতার্ত কৃষকদের জন্য দুই হাজার কম্বল পাঠাতে চেয়ে দেশটির কোনও সাড়া পাননি গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গত ২৪ ডিসেম্বর ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর কাছে কম্বল পাঠানোর আগ্রহ দেখিয়ে চিঠি দিলেও সেই চিঠির সাড়া পাননি তিনি।

রবিবার (১০ জানুয়ারি) দুপুরে আবারও কম্বল পাঠানোর আগ্রহ দেখিয়ে চিঠি দিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুকে দিয়ে গুলশানের হাইকমিশনে চিঠি পাঠানো হয়। প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষীরা সেই চিঠি গ্রহণ করেন।

জাহাঙ্গীর আলম মিন্টু জানান, ভারতের দিল্লির শীতার্ত কৃষকদের জন্য কম্বল পাঠাতে চেয়ে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর বরাবরে আবারও চিঠি দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। রবিবার দুপুর সাড়ে ১২টায় বারিধারায় ভারতীয় হাইকমিশনার অফিসে চিঠি পৌঁছে দেওয়া হয়।

প্রসঙ্গত, এর আগে গত ২৪ ডিসেম্বর দিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য কম্বল পাঠাতে চেয়ে চিঠি দেয় প্রতিষ্ঠানটি। সে চিঠির জবাব না আসায় আজ রবিবার আবারও চিঠি দেওয়া হয়।

জাহাঙ্গীর আলম মিন্টুর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘মান্যবর হাই কমিশনার, ২৪ ডিসেম্বরের চিঠির প্রেক্ষিতে আমরা এখনো কোনও সাড়া পাইনি। দিল্লীতে শীতার্ত কৃষকদের জন্য হাতে বোনা ২০০০ কম্বল গ্রহণের জন্য দয়া করে আমাদেরকে একটি তারিখ প্রদান করে বাধিত করবেন। আমরা অত্যন্ত ব্যথিত যে, শীতে ইতোমধ্যে ৪৪ জন কৃষক মারা গেছে বলে জানতে পেরেছি।’

প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর পাঠানো চিঠিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ভারতের উদার সহযোগিতার জন্য আমরা ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ। জানতে পেরেছি নয়া দিল্লিতে বর্তমানে তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নেমে গেছে। ফলে ৩৭ জন কৃষক সম্প্রতি মারা গেছে। স্বাধীনতা যুদ্ধে সহযোগিতার কৃতজ্ঞতা স্বরুপ নয়া দিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য বাংলাদেশের গ্রামীণ তাঁতীদের হাতে তৈরি ২০০০ কম্বল দিতে চাই।’

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ