ভ্যাকসিন নিয়ে সংশয় দূর করার দাবি ইসলামী আন্দোলনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২১, ১৯:২৯আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৯:২৯

ভ্যাকসিন নিয়ে জনমনের সংশয় দূর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন। সোমবার (১১ জানুয়ারি) দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ এক বিবৃতিতে বলেন, জনগণের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা থাকলে ভ্যাকসিন নিয়ে এমনটি হতো না।

বিবৃতিতে দলটির মহাসচিব বলেন, সরকারের অদূরদর্শিতা ও লুটপাট নীতির কারণেই ভ্যাকসিন নিয়ে আজ অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর থেকে উত্তরণের জন্য সরকারকে বিকল্প পথ খুঁজতে হবে। বিশ্বের ৩০টি দেশে ইতিমধ্যে টিকা দেওয়া শুরু করেছে। বাংলাদেশেও জানুয়ারিতে টিকা পাবে বলে স্বাস্থ্যমন্ত্রী জোর গলায় বলেছিলেন। অথচ আমাদের যথা সময়ে টিকা পাওয়ার আশা এখন অনেকটাই ফিকে হয়ে গেছে।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, এখন যে পরিস্থিতি তাতে এপ্রিলের আগে টিকা পাওয়ার সম্ভাবনা খুবই কম। ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কয়েক মাসের জন্য তারা ভ্যাকসিন রফতানির অনুমতি দেবে না। কারণ তাদের দেশের জনগণের জন্য টিকার ব্যবস্থা সুনিশ্চিত না করে বাংলাদেশকে টিকা দেবে না। ভারত তো ঠিকই তাদের দেশের মানুষের কথা ভেবে সিদ্ধান্ত নিতে ভুল করেনি। আর আমাদের সরকার দেশের মানুষের দিকে না তাকিয়ে ভারতকে দেশকে খুশি করতে ব্যস্ত।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে