‘ভাঙা’ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আবারও ভাঙলো

ঢাবি প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২১, ১৫:৫৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৫:৫৭

বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আগেও ভেঙে দুই ভাগে বিভক্ত ছিল। এখন ‘ভাঙা’ অংশ আবারও ভাঙলো। নতুন এই ভাঙা অংশের নাম দেওয়া হয়েছে ‘গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল’।

শনিবার (১৬ জানিয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে নতুন অংশের নাম ঘোষণা করা হয়।

মূল দল বাসদও তিন টুকরো এখন। বাসদের ভাঙনের জন্যই এটির ছাত্র সংগঠনের মধ্যেও ভাঙন দেখা যায়। মূল বাসদের নেতৃত্বে রয়েছেন খালেকুজ্জামান। আর দ্বিতীয় ভাগের (বাসদ মার্কসবাদী) অংশের নেতৃত্বে মুবিনুল হায়দার চৌধুরী এবং বাসদ (মার্কসবাদী পাঠচক্র ফোরাম) এর নেতৃত্বে রয়েছেন শুভ্রাংশু চক্রবর্তী।

সামরিক স্বৈরাচারবিরোধী ঐক্যবদ্ধ ছাত্র-আন্দোলনের পটভূমিতে ১৯৮৪ সালের ২১ জানুয়ারি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আত্মপ্রকাশ করেছিল। প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জোটবদ্ধভাবে এবং এককভাবে শিক্ষা ও গণতন্ত্রের সংগ্রামে সাহসী ভূমিকা পালন করেছে। কিন্তু সংগঠনের অভ্যন্তরে আদর্শিক ও সাংগঠনিক (নেতৃত্ব নিয়ে) বিভিন্ন বিষয়ে গুরুতর মতপার্থক্যের কারণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এখন তিনটি ধারায় বিভক্ত। ভেঙে যাওয়া অংশগুলো হলো সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মাসর্কবাদী) এবং নতুন আত্মপ্রকাশ পাওয়া অংশ গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল।

২০ সদস্যের নতুন কমিটি ঘোষণা:

সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্কসবাদী) একাংশের আহ্বায়ক তাজ নাহার রিপন নতুন সংগঠনের নাম ঘোষণা করেন। এ সময় নতুন কমিটি ঘোষণা করেন তিনি। গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈনুদ্দীন, সহ-সভাপতি ছায়েদুল হক নিশান, সাধারণ সম্পাদক উজ্জল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, দফতর সম্পাদক সাদ্দাম মাহমুদ, অর্থ সম্পাদক এ্যানি চৌধুরি, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজেশ্বর দাস গুপ্ত, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক সুজয় বিশ্বাস শুভ, আদিবাসী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সুজন তঞ্চঙ্গ্যা, স্কুল বিষয়ক সম্পাদক তানজিনা বেগম। কমিটির আরও ১০ সদস্যসহ ২০ জনের কমিটি ঘোষণা করা হয়।

/এসআইআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম